২২ অক্টো ২০২৬ · ১ মিনিটে পড়ুন
খেজুর দিয়ে চিয়া সিডের পুডিং
রাতে মেখে রাখুন, সকালে খান।
এক কাপ দুধে তিন চামচ চিয়া সিড আর দুটো কুচানো মরিয়ম খেজুর মিশিয়ে সারারাত ফ্রিজে রাখুন।
সকালে বীজ ফুলে নরম পুডিং হয়ে যাবে। উপরে কাঠ বাদামের কুচি দিন।
প্রথমবার মেশানোর দশ মিনিট পর আরেকবার নেড়ে দিন, যাতে বীজ দলা না বাঁধে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।